কলাপাড়ায় শিয়াল জ’বা’ই’য়ের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অ’র্থ’দণ্ড | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় শিয়াল জ’বা’ই’য়ের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অ’র্থ’দণ্ড

কলাপাড়ায় শিয়াল জ’বা’ই’য়ের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অ’র্থ’দণ্ড

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় শিয়াল জবাইয়ের দায়ে এক ব্যক্তিকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ওই এলাকার জহিরুল (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, জহিরুল বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬, ১০, ১২ ধারা লঙ্ঘন করে একটি শেয়াল জবাই করেন। এ অপরাধের জন্য ওই আইনের ৩৯ ধারায় বর্ণিত শাস্তি অনুযায়ী তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, শিয়াল উক্ত আইনের ১ নম্বর তফসিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এই প্রাণী শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!