কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় সৌদি ফেরত নারী নি’হ’ত, আ’হ’ত-২ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় সৌদি ফেরত নারী নি’হ’ত, আ’হ’ত-২

কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় সৌদি ফেরত নারী নি’হ’ত, আ’হ’ত-২

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি ফেরত আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ফাজিল মাদ্রাসার সামনে পূর্ব পাশের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম বরগুনার আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামের মো. শিপন গাজীর স্ত্রী। মাত্র ১৫-২০ দিন আগে তিনি জীবিকার তাগিদে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত আনোয়ারা বেগম রবিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে চারটি মোটরসাইকেলে বিকল্প সড়ক বালিয়াতলী থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। বর্ণিত স্থানে পৌঁছালে হঠাৎ পাশের একটি কাঁচা সড়ক থেকে আসা একটি অটোরিকশা দ্রুতগতিতে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় আনোয়ারা বেগম মাথায় গুরুতর আঘাত পান এবং নাক ও কান দিয়ে রক্ত বের হয়। এছাড়া তার মেয়ে আইরিন আক্তার (২০) এবং মোটরসাইকেল চালক মো. জাফর (২৩) গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপুর ১২টা ৩৫ মিনিটে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন। আহত চালক জাফরের ডান পা ভেঙে যায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আইরিন আক্তারকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে। এখন পর্যন্ত দুর্ঘটনার জন্য কোনো অভিযুক্ত বা গ্রেফতার নেই বলে জানিয়েছে পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!