রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার মাথা ফাটিয়ে দিলো প্রতিপক্ষ

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতার মাথা ফাটিয়ে দিলো প্রতিপক্ষ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে টিয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল তালুকদার (৩৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং চারটি সেলাই পড়েছে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাকসুদুল তালুকদার জানান, “জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দিপু তালুকদারের সঙ্গে বিরোধ চলছিল। আওয়ামী লীগ আমলে দিপু ও তার লোকজন আমাদের পরিবারকে নানা সময়ে অত্যাচার ও নির্যাতন করেছে। ঘটনার দিন আমি জমিতে নতুন বীজ বপন করতে গেলে দিপুর নেতৃত্বে ৪-৫ জন আমার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপ দিলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।”

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!