আমতলীতে ট্রলার নদীতে নামানোর লাটের রশি ছিড়ে আহত-৫ | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
আমতলীতে ট্রলার নদীতে নামানোর লাটের রশি ছিড়ে আহত-৫

আমতলীতে ট্রলার নদীতে নামানোর লাটের রশি ছিড়ে আহত-৫

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে ট্রলার পায়রা নদীতে নামানোর সময় লাটের রশি ছিড়ে ৫ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের সোহরাফ বয়াতি, চান মিয়া ফকির, জাফর ঘরামী ও আল আমিন ঘরামী যৌথভাবে মাছ ধরা ট্রলার নির্মাণ করে। শনিবার সকালে লাট দিয়ে বেলুন ঘুরিয়ে ওই ট্রলার পায়রা নদীতে নামাচ্ছিল। এমন মুহুর্তে লাটের একটি রশি ছিড়ে যায়। এতে  পাঁচজন জেলে আহত হয়। আহত মামুন, মাইনুদ্দিন, নুরুল হক, কবির ও রিপনকে দ্রæত স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মামুন, কবির ও রিপনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। আহত অপর দুইজনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, লাট দিয়ে বেলুন ঘুরিয়ে ট্রলার পায়রা নদীতে নামানোর সময় লাটের রশি ছিড়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!