রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে কৃষক দলের কার্যালয়ের শুভ উদ্বোধন

কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে কৃষক দলের কার্যালয়ের শুভ উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া মুক্তিযোদ্ধা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ ছালাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আলমগীর হোসেন, সভাপতি ৩ নং লালুয়া ইউনিয়ন বিএনপি, মোঃ জসিম মল্লিক, আহবায়ক, কলাপাড়া পৌর কৃষকদল,,(২) মোঃ তুহিন হোসেন, যুগ্ম আহবায়ক, কলাপাড়া উপজেলা কৃষক দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সোবাহান মৃধা, সভাপতি ৩ নং লালুয়া ইউনিয়ন কৃষক দল এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বাস আল মামুন বুলবুল, সিনিয়র সহ-সভাপতি ৩ নং লালুয়া ইউনিয়ন কৃষক দল।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, লালুয়া ইউনিয়ন কৃষক দল, ওয়াসিম বিশ্বাস, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপি, দুলাল তালুকদার, সভাপতি, ৮ নং ওয়ার্ড বিএনপি, শহিদুল চৌকিদার, সভাপতি, ৯ নং ওয়ার্ড যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতৃবৃন্দ বলেন, এই কার্যালয় কৃষকদের ন্যায্য দাবি আদায়ে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!