পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন

পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষার অংশ হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) সকাল ১০টায় এই ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ফাতেমা নাসরিন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন শিকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, সহ-সাংগঠনিক মোঃ শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন তালুকদার, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিসয়ারা হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মুরাদ, তিননং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ এবং একনং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী মোঃ তহাসিন মাস্টার, বিভিন্ন অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পাঠদানের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!