কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে গতিশীল করার লক্ষ্যে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে ধানখালী এস. এইচ. এন্ড আশরাফ একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা সাংগঠনিক পর্যবেক্ষণ টিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চম্পাপুর-ধানখালী ইউনিয়নের পর্যবেক্ষণ টিম প্রধান অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. কামরুজ্জামান শহিদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সোহরাব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান তরুণ গাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার, সহ-সভাপতি মো. মাহাবুব উল্লাহ, শাহিন মৃধা, যুগ্ম সম্পাদক মো. শাহিন মৃধা, যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দোলন তালুকদার, শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। একইসঙ্গে বিএনপিকে সংগঠনের তৃণমূল থেকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!