আমতলীতে দুই ইটভাটায় অভিযানে দুইজনের এক বছরের জেল | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে দুই ইটভাটায় অভিযানে দুইজনের এক বছরের জেল

আমতলীতে দুই ইটভাটায় অভিযানে দুইজনের এক বছরের জেল

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মহিষডাঙ্গার এমসিকে ইটভাটার মালিক আব্দুস সোবাহান কাজী ও মরিচবুনিয়া এলাকার টিএএ ইটভাটার ম্যানেজার চুন্নু আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ইটভাটা দুটি গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ও র‌্যাবের যৌথ টিম। সোমবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম এ আদেশ দেন।
জানাগেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এমসিকে ও মরিচবুনিয়া গ্রামে টিএএ দুটি অবৈধ ড্রাম চিমনি ইটভাটাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠ দিয়ে ইট পুড়ে আসছিল। সোমবার দুপুরে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম অভিযান চালিয়ে ইটপ্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৪ ধারা মতে এমসিকে ইটভাটার মালিক মোঃ আব্দুস সোবাহান কাজী ও টিএএ ইটভাটার ম্যানেজার চুন্নু আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন এবং একই সাথে ওই  ইটভাটা দুটিকে গুড়িয়ে দেয়া হয়েছে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম জানান, ইটপ্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৪ ধারা মতে এমসিকে এইটভাটার মালিক মোঃ আব্দুস সোবাহান কাজী ও টিএএ ইটভাটার ম্যানেজার চুন্নু আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে এবং একই সাথে ওই  ইটভাটা দুটিকে গুড়িয়ে দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!