কলাপাড়ায় অ’বৈধ বালু উত্তোলনে ৫ জনকে দ-ণ্ড | আপন নিউজ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
কলাপাড়ায় অ’বৈধ বালু উত্তোলনে ৫ জনকে দ-ণ্ড

কলাপাড়ায় অ’বৈধ বালু উত্তোলনে ৫ জনকে দ-ণ্ড

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুরের স্বরুপকাঠির মো. জীবন (৩৫), ফরিদপুরের গোয়ালমারির মো. মনিরুল ইসলাম (৪২), বরগুনার আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩), পিরোজপুরের স্বরুপকাঠির মো. শাহীন (৫৫) ও গলাচিপার হরিধাবপুরের রেজাউল (৩৫)।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন,“খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!