রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন

কুয়াকাটায় জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা পৌর শাখায় জাতীয়তাবাদী ওলামা দলের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইসমাইল হোসেন সভাপতি এবং আবু হানিফ খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হোটেল লাইট হাউসের হলরুমে আয়োজিত কর্মীসভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন আবু হানিফ খন্দকার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. জিহাদুল ইসলাম (সদস্য সচিব, জেলা ওলামা দল), আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লি (সভাপতি, কুয়াকাটা পৌর বিএনপি), আলাউদ্দিন ঘরামি (যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি), আলহাজ্ব জসীমউদ্দীন ভূঁইয়া (সিনিয়র সহ-সভাপতি), সাংগঠনিক সম্পাদক সোহেল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ ছাত্রদল নেতৃবৃন্দ।

কর্মীসভায় ওপেন ভোটের মাধ্যমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাওলানা ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মশিউর রহমানকে ৯০ ভোটে হারিয়ে নির্বাচিত হন আবু হানিফ খন্দকার। সভায় আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!