আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে ৪ কেজি ৯০০ গ্রামের পোয়া ৮০ হাজারে বিক্রি | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে ৪ কেজি ৯০০ গ্রামের পোয়া ৮০ হাজারে বিক্রি

আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে ৪ কেজি ৯০০ গ্রামের পোয়া ৮০ হাজারে বিক্রি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে ৪ কেজি ৯০০ গ্রামের একটি পোয়া বা দাতিনা মাছ বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়। শনিবার সকালে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে পি,এস মুসা নামের এক মৎস্য ব্যবসায়ী ক্রয় করেন। এর আগে সকালে সিরাজ মাঝি নামের এক জেলে মাছটি মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসেন। এ প্রজাতির মাছ সচরাচর ধরা না পরায় আড়তে মাছটি দেখার জন্য ভীড় জমায় স্থানীয়রা।

মাছটির ক্রেতা পি,এস মুসা বলেন, মাছটি তিনি রপ্তানির জন্য প্রস্তুত করবেন। এর আগে গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের আরও একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় তিনি ক্রয় করেছিলেন।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া হলো স্কাইনিডিয়া পরিবারের একটি দুস্প্রাপ্য সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার হয়, তবে কখনো ১.৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন ১০ থেকে ২৫ কেজি হলেও কোনো কোনো সময় ৫০ কেজিরও বেশি পাওয়া যায়। মাছটি বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝেমধ্যে দেখা যায়। কাদামাটি বা বালুময় তলদেশে এরা বসবাস করে এবং ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য ক্রাস্টেশিয়ান খেয়ে বেঁচে থাকে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সম্প্রতি ২টি মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এটি অত্যন্ত খুশির খবর। আন্তর্জাতিক বাজারে এ মাছ অনেক দামী, তাই এটির দামও বেশি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!