কলাপাড়ায় ইউরো কোচের ধাক্কায় শি’শু-পথচারী আ’হ’ত; চালক পলাতক | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় ইউরো কোচের ধাক্কায় শি’শু-পথচারী আ’হ’ত; চালক পলাতক

কলাপাড়ায় ইউরো কোচের ধাক্কায় শি’শু-পথচারী আ’হ’ত; চালক পলাতক

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নাজমুল সাকিব (৫) নামে শিশুপথচারী গুরুতর আহত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ছলিমপুর শংকর এর বাড়ীর সামনে পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের মোঃ সোহাগ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউরো কোচ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-২৮৯৫) ছলিমপুরে পৌছালে মা ও ছেলে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অসতর্ক অবস্থায় থাকা শিশু নাজমুল সাকিব রাস্তার দিকে অগ্রসর হলে, চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার ডান পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে শিশুটি বাসের বাম পাশে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

উল্লেখ্য, ইউরো পরিবহনে এ সময় ১৭ জন যাত্রী ছিলেন, তবে কেউ আহত হননি। দুর্ঘটনায় বাসটির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!