কলাপাড়ায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান উদ্বোধন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান উদ্বোধন

কলাপাড়ায় মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে কলাপাড়ায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও প্রাণীপ্রেমীরা।

কর্মসূচীর মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, “জলাতঙ্ক একটি ভয়াবহ রোগ। সচেতনতা ও টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!