কুয়াকাটায় মালিকানাবিহীন কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান শুরু | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কুয়াকাটায় মালিকানাবিহীন কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান শুরু

কুয়াকাটায় মালিকানাবিহীন কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান শুরু

আপন নিউজ ডেস্কঃ মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদানের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে কুয়াকাটায়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্স-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রাণীপ্রেমীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে ধাপে ধাপে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “জলাতঙ্ক একটি মরণব্যাধী রোগ। এ রোগ প্রতিরোধে মালিকানাবিহীন প্রাণীদের টিকাদান কার্যক্রম অত্যন্ত জরুরি। পৌরবাসীর নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!