শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বিকালে ইউনিয়নের তুলাতলী হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন ঢালী।

বিশেষ বক্তা ছিলেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাবুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও টিম প্রধান মোঃ রুহুল আমিন গাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ফয়সাল মাহমুদ (অনিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।

পরে ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ৫নং ওয়ার্ডে সভাপতি মনসুর সরদার, সাধারণ সম্পাদক জহির মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ড সভাপতি মুছা পাহলান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

দলীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!