কলাপাড়ায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

কলাপাড়ায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক ও গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন,আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, সার্জেন্ট মো. শাহবুদ্দিন (অব.) ও দুলাল ফকির। এছাড়া যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. মমিন মিন্টু, মিজানুর রহমান খান, বাবুল বেপারী ও আলী আহমেদ শিকদার।

আগামী ছয় মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটিতে ৩২ জন কার্যকরীসহ মোট ৪২ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ কমিটির অনুমোদন দেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার।

এছাড়া কলাপাড়া পৌরশাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে, যেখানে মো. বনি আমিন আহ্বায়ক ও রবিউল আউয়াল অন্তর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু বলেন, “২০১৮ সাল থেকে ভিপি নুরুল হক নুর অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অদম্য সংগ্রামী হিসেবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্ব ও আপোষহীন ভূমিকা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি আজ ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!