কলাপাড়ায় ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিরাজউদ্দিন খান আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে এলাকাবাসী ঘর থেকে কোনো শব্দ না পেয়ে দেখতে যান। এ সময় তারা ঘরের ভেতর সিরাজউদ্দিন ও তার স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান আপন নিউজ কে বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ গভীরভাবে অনুসন্ধানে তদন্ত চলছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!