কলাপাড়ায় প্রতিবন্ধী সহায়তায় হ য় রা নি হলে আইনি ব্যবস্থা: ইউএনও কাউছার হামিদ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
কলাপাড়ায় প্রতিবন্ধী সহায়তায় হ য় রা নি হলে আইনি ব্যবস্থা: ইউএনও কাউছার হামিদ

কলাপাড়ায় প্রতিবন্ধী সহায়তায় হ য় রা নি হলে আইনি ব্যবস্থা: ইউএনও কাউছার হামিদ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ‘ প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি সহায়তা পেতে কোন ধরনের হয়রানি করা হলে, দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুধু তাই নয়, সরকারের সকল প্রণোদনা যথাযথ প্রক্রিয়ায় সুবিধাভোগিকে পৌঁছে দেওয়া হবে।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব বলেছেন।

প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের ‘ শিক্ষাউপবৃত্তি কর্মসূচির তাৎপর্য’ শীর্ষক এই কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন । অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন । সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, যেখানে সাধারণ প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রত্যেকে পাচ্ছেন ১২০০ টাকা করে। কলাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থী হিসাবে ভাতা পাচ্ছেন মাত্র ১২০ জন। কলাপাড়ায় প্রতিবন্ধীদের সরকারি সেবায় কোন ধরনের অনিয়ম দুর্নীতি হলে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এ কর্মকর্তা উপস্থিত সবাই কে আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!