কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষককে মা’রধ’র, মাথায় পাঁচটি সেলাই | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষককে মা’রধ’র, মাথায় পাঁচটি সেলাই

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষককে মা’রধ’র, মাথায় পাঁচটি সেলাই

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুল রাজ্জাক মৃধা (৫০)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭নং দড়িয়াপুর গ্রামে নুর সাইদ মেম্বারের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাজ্জাক মৃধাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।

আহত রাজ্জাক মৃধা জানান, নিজের জমিতে চাচা আবুল কালাম মৃধা গুঁড়া মাছ শুকাচ্ছিলেন। এতে তিনি আপত্তি জানালে চাচা আবুল কালাম মৃধা, চাচাতো ভাই রিপন মৃধা ও নাহিম মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে তাদের হাতে থাকা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে নুর সাইদ মেম্বারের কাছে বিচার চাইতে গেলে সেখানেই মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!