রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ

কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল নয় টায় উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এর পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। একই সঙ্গে দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পরে সকাল দশটায়‘ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ ‘পায়রায়’ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস সাকিব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, কলাপাড়া থানার এস আই জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে কলাপাড়াবাসীর সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন। আগামির কলাপাড়া দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ কলাপাড়ায় নীতি বিরুদ্ধ সব ধরনের কাজ পরিহার করতে হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!