বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত

আপন নিউজ ডেস্কঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় কলাপাড়া উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন ও মোঃ সেলিম সিকদার এবং প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নসু, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েবসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে দলের দোস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!