কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু; এলাকায় শোকের ছায়া | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু; এলাকায় শোকের ছায়া

কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু; এলাকায় শোকের ছায়া

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অজ্ঞাতনামা পরিবহনের চাপায় এক মাদ্রাসার হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা–পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ এবং দাখিল পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে। কলাপাড়া থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!