রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন

সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে বিএনপি জনগণের রায়েই রাষ্ট্রক্ষমতায় আসবে। তিনি বলেন, “এই দেশের উন্নয়ন যাত্রার ভিত্তি বিএনপিই স্থাপন করেছিল। সেই অগ্রযাত্রা ধরে রাখতে জনগণের সমর্থন আবারও প্রয়োজন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়ার প্রবীণ নাগরিক ও শিক্ষাবিদ রাখাইন লুফ্রু মাস্টার। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!