ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ

আপন নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে প্রচারণা এবং ভোটদানে উদ্বুদ্ধ করতে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১জানুয়ারি) সকালে কলাপাড়া পৌর শহরে নাচনাপাড়ায় অবস্থিত উম্মুলক্কুরা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ও কলাপাড়া আইডিয়াল স্কুলের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গণতন্ত্রের চর্চা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উম্মুলক্কুরা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির পরিচালক ডা. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মুন্সি এবং কলাপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রেজা। এছাড়া শিক্ষক মোঃ বশির আহমেদ, মোঃ মেহেদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভোটাধিকার একটি মৌলিক নাগরিক অধিকার। আগামী নির্বাচনে সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন, সে বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

সমাবেশ শেষে অভিভাবকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!