বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব

বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব

আমতলী প্রতিনিধিঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক পেয়েই বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের দুই প্রার্থী প্রচারে নেমে পরেছেন। তারা হলেন জাতীয়তাবাদি দল-বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ ওলী উল্লাহ। তারা জোড়ে শোরে প্রচারনা শুরু করেছেন। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি-জেপি প্রার্থী জামাল হোসাইন প্রচারনা শুরু করেনি।

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে জাতীয়তাবাদি দল-বিএনপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ ওলী উল্লাহ, খেলাফল মজলিস প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি- জেপি মোঃ জামাল হোসাইন। এ চারপ্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ হলেও বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী প্রচার প্রচারনায় নেমেছেন। অপর দুইজন প্রার্থীর কোন প্রচারনা নেই।

শুক্রবার খোজ নিয়ে জানাগেছে, তিনটি উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর প্রচারনা চলছে। এছাড়া ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় পার্টি- জেপি প্রার্থীর পক্ষে কোন প্রচারনা দৃশ্যমান হয়নি।

জাতীয় পার্টি- জেপি প্রার্থী জামাল হোসাইন বলেন, গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। তবে দ্রুত সময়ের মধ্যেই প্রচারনা শুরু করবো।

১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রচারনা শুরু করবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মোঃ ওলী উল্লাহ বলেন, প্রতিক পেয়েই তিনটি উপজেলার সর্বত্র প্রচারনা শুরু করেছি। আচরণ বিধি মেনেই প্রচারনা চলছে।

বিএনপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, আচরণ বিধি মেনে জোড়ে শোড়ে প্রচারনা চালানো হচ্ছে। তিনটি উপজেলার প্রত্যেক ইউনিয়নে প্রচার চলছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, সকল প্রার্থীকেই আচরণ বিধি মেনে প্রচার চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু আচরণ বিধি লঙ্ঘন হলে কোন ছাড় দেয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!