কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন
কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র

কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে মো. আল আমিন (১৮) নামে এক যুবক আ/ত্ম/হ/ত্যা করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোন্দা আবাসনের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ওই এলাকার খোকন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আল আমিন ঘরের ভেতরে একাই ছিলেন।

বিকেলে তার মা মোসাঃ নুপুর বেগম বাড়িতে এসে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আল আমিনকে নামান এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আল আমিনকে মৃত ঘোষণা করেন। কি কারণে আ/ত্ম/হ/ত্যা করেছে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কলাপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!