টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক | আপন নিউজ

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নীলগঞ্জে উঠান বৈঠক টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক কুয়াকাটায় আর্মি ক্যাম্পের মা’দ’কবি’রোধী অভিযান: ৭৮০ ইয়াবাসহ দুই নারী আ’ট’ক কলাপাড়ায় যুগ্ম দায়রা ও যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠায় খুশি উপকূলের মানুষ কলাপাড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃ-ত্যু কলাপাড়ায় নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কী? প্রশ্ন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থীর বরগুনা-১ আসনে বাবার ইচ্ছে পুরণে ছেলের প্রাণপণ চেষ্টা কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র
টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক

টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক

আপন নিউজ ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে টিয়াখালী ইউনিয়নে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রজপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সহধর্মিনী শাহিন আক্তার। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার, সাংগঠনিক সম্পাদক ফাতেমা নাসরিন সীমা, পৌর মহিলা সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাংগঠনিক সম্পাদক লাইজু বেগম, পটুয়াখালী জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কমানসুরা সুমি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য তৈয়ব আলী এবং সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম মাসুদ।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ।

এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশে পরিণত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!