টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক

টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক

আপন নিউজ ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে টিয়াখালী ইউনিয়নে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রজপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সহধর্মিনী শাহিন আক্তার। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার, সাংগঠনিক সম্পাদক ফাতেমা নাসরিন সীমা, পৌর মহিলা সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাংগঠনিক সম্পাদক লাইজু বেগম, পটুয়াখালী জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কমানসুরা সুমি, উপজেলা উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য তৈয়ব আলী এবং সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম মাসুদ।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ।

এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশে পরিণত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!