ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন

ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন

আপন নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বহিষ্কৃত মুফতি হাবিবুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও অ্যাডভোকেট জেড এম কাওছারসহ শতাধিক নেতাকর্মী পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন দিয়েছেন।

রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ সমর্থনের ঘোষণা দেন। এ সময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে এবিএম মোশাররফ হোসেনকে যোগ্য প্রার্থী মনে করে তারা তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সমর্থন প্রদানকারীরা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং নেতাকর্মীদেরও একই আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন সমর্থন জানানো নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ পটুয়াখালী-৪ আসনে বিজয় অর্জন সম্ভব হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!