কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শি’শু দু’জনসহ ৪ জন আ’হ’ত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শি’শু দু’জনসহ ৪ জন আ’হ’ত

কলাপাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শি’শু দু’জনসহ ৪ জন আ’হ’ত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় সিক্স লাইন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মোটরসাইকেল চালক মোঃ নান্টু হাওলাদার (৪৮), মোটরসাইকেলে থাকা ধানখালী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সীমা আক্তার সুখি (৩৫), তার মেয়ে জান্নাতুল (৮) ও ছেলে মোঃ জোবায়েত (৬)।

জানা যায়, ঘটনার দিন দুপুরে সীমা আক্তার সুখি তার ছেলে-মেয়েকে নিয়ে ধানখালীর বাড়ি থেকে ভাড়াটিয়া মোটরসাইকেল নিয়ে কলাপাড়ায় আসছিলেন। রজপাড়া সিক্স লাইন সড়কের একটি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের চিকিৎসা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!