আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা
আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু

আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী প্রসুতি লামিয়া বেগম (২০) মঙ্গলবার দুপুর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তার মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা (৭০) ওইদিন বিকেলে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের মাতম বইছে।

জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়ীতে নরমাল ডেলিভেরীতে একটি কন্যা সন্তান প্রসব করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত স্বজনরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান। পুত্রবধুর মৃত্যুর খবর শুনে ওইদিন বিকেলে শ্বশুর মোস্তফা প্যাদা মারা যান। একই বাড়ীতে পুত্রবধু ও শ্বশুরের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের মাতম বইছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিক বলেন, পুত্রবধুর মৃত্যুর খবর শুনে বৃদ্ধ শ্বশুর মোস্তফা প্যাদা মারা গেছেন। এমন ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। তিনি আরো বলেন, মঙ্গলবার রাত ১০ টায় জানাযা শেষে শ্বশুর ও পুত্রবধুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!