আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু

আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী প্রসুতি লামিয়া বেগম (২০) মঙ্গলবার দুপুর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তার মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা (৭০) ওইদিন বিকেলে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের মাতম বইছে।

জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়ীতে নরমাল ডেলিভেরীতে একটি কন্যা সন্তান প্রসব করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত স্বজনরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান। পুত্রবধুর মৃত্যুর খবর শুনে ওইদিন বিকেলে শ্বশুর মোস্তফা প্যাদা মারা যান। একই বাড়ীতে পুত্রবধু ও শ্বশুরের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের মাতম বইছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিক বলেন, পুত্রবধুর মৃত্যুর খবর শুনে বৃদ্ধ শ্বশুর মোস্তফা প্যাদা মারা গেছেন। এমন ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। তিনি আরো বলেন, মঙ্গলবার রাত ১০ টায় জানাযা শেষে শ্বশুর ও পুত্রবধুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!