কলাপাড়ায় মা’দ’কা’স’ক্তের অ’ত্যা’চা’র, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দা’বি | আপন নিউজ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মা’দ’ক’বি’রোধী অভিযান, ৪ জনের কা’রা’দণ্ড কলাপাড়ায় মা’দ’কা’স’ক্তের অ’ত্যা’চা’র, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দা’বি কলাপাড়ায় জাজেস কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: এমপি এবিএম মোশাররফ হোসেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ কলাপাড়ায় বন বিভাগের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অভিযোগ, এলাকাবাসীর বি’ক্ষো’ভ তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কু’পি’য়ে জ’খ’ম আমতলীতে পুত্রবধুর মৃ’ত্যুর খবর শুনে শ্বশুরের মৃ’ত্যু কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবী ও অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কলাপাড়ায় গুড নেইবারসের জরুরী খাদ্য সহায়তা বিতরণ আমতলীতে ইফতার মাহফিল
কলাপাড়ায় মা’দ’কা’স’ক্তের অ’ত্যা’চা’র, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দা’বি

কলাপাড়ায় মা’দ’কা’স’ক্তের অ’ত্যা’চা’র, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দা’বি

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে মাদকাসক্ত আক্কাস আকনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা ও এলাকাবাসী বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রামের নিজ বাড়ির সামনে এলাকাবাসী একত্রিত হয়ে এ দাবি জানান।

ভুক্তভোগী বাবা মোঃ মোশাররফ আকন ও মা মাইনুর বেগম অভিযোগ করেন, আক্কাস আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং শারীরিক নির্যাতন করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

স্বজন ও স্থানীয়রা জানান, সম্প্রতি আক্কাস আকন বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে বাড়ির গাছপালা কুপিয়ে নষ্ট করে, ঘরবাড়ি ভাঙচুর ও তছনছ করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

এ সময় বক্তব্য দেন মোঃ জহির চৌকিদার, মোঃ শানু ফকির, নুর জামান ফকির ও মোঃ মহসিন তালুকদারসহ স্থানীয়রা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আক্কাস আকন জামিনে মুক্ত হয়ে ফের পরিবার ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে পারে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!