শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মা’দ’কা’স’ক্তের অ’ত্যা’চা’র, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দা’বি

কলাপাড়ায় মা’দ’কা’স’ক্তের অ’ত্যা’চা’র, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দা’বি

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে মাদকাসক্ত আক্কাস আকনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা ও এলাকাবাসী বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রামের নিজ বাড়ির সামনে এলাকাবাসী একত্রিত হয়ে এ দাবি জানান।

ভুক্তভোগী বাবা মোঃ মোশাররফ আকন ও মা মাইনুর বেগম অভিযোগ করেন, আক্কাস আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং শারীরিক নির্যাতন করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

স্বজন ও স্থানীয়রা জানান, সম্প্রতি আক্কাস আকন বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে বাড়ির গাছপালা কুপিয়ে নষ্ট করে, ঘরবাড়ি ভাঙচুর ও তছনছ করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

এ সময় বক্তব্য দেন মোঃ জহির চৌকিদার, মোঃ শানু ফকির, নুর জামান ফকির ও মোঃ মহসিন তালুকদারসহ স্থানীয়রা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আক্কাস আকন জামিনে মুক্ত হয়ে ফের পরিবার ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে পারে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!