বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কলাপাড়া উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয় এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, কলাপাড়া সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন এনজিও কর্মী ও সিপিপি সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply