রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৮ দফা দাবিতে রাজধানীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ
করোনা আতংকে রোগী নেই কলাপাড়া হাসপাতালে

করোনা আতংকে রোগী নেই কলাপাড়া হাসপাতালে

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় করোনা ভাইরাস আতংকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ২৪ জন রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ২৬ মার্চ ৯ জন, ২৭ মার্চ ৭ জন ও ২৮ মার্চ ৮ জন। যা অন্যান্য দিনের তুলনায় খুবই কম বলে জানা গেছে।

হাসপাতালে জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটিতে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন অন্ততঃ শতাধিক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে। করোনা ভাইরাস সম্পর্কিত সরকারী বে-সরকারী ভাবে ব্যাপক সতর্কতা মূলক প্রচারনা অব্যাহত থাকায় মানুষ করোনা আতংকে হাসপাতাল বিমূখ হয়ে পড়েছে। ফলে সাধারন সর্দি-কাশি কিংবা জ্বরে আক্রান্ত হলেও মানুষ ভয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে না। তাদের ধারনা হাসপাতাল থেকেও ভাইরাস ছড়াতে পারে। অপরদিকে অটোরিক্সা, সহ বিভিন্ন যান-বাহন চলাচল বন্ধ থাকায় মানুষ হাসপাতালে আসার সুযোগ পাচ্ছে না। বেশীর ভাগ রোগীই স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ব্যবহার করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেফায়েত হোসেন জানান, প্রশাসনের নির্দেশে কলাপাড়ায় লকডাউন চলছে। তাই যানবাহন চলাচল বন্ধ থাকায় হাসপাতালে রোগীর উপস্থিতি সংখ্যা অত্যন্ত নগন্য বলে জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!