আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান | আপন নিউজ

রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন
আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান

আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান

আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান

মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ায় ১০ শিশু শিক্ষার্থী তাঁদের নির্ধারিত বক্তব্যের মধ্য দিয়ে আন্ধারমানিক নদী রক্ষায় বাস্তবতার নিরিখে তুলে আনল অসংখ্য সুপারিশ। রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কৈশোরী ইসলাম বলেছে, ‘ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী বাঁচলে কলাপাড়া বাঁচবে; আর কলাপাড়া বাঁচলে আমরা বাঁচব।’ একই বিদ্যালয়ের আরশীয়া যারীন বলেছে, ‘ এই নদী শুধু পানি বহন করে না, জীবিকা নির্বাহ হয়। এক সময়ের খরস্রোতা নদী এখন মরাখালে পরিণত হয়েছে।’ নদীটা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো যারীন।অ্যালফাবেট কিন্ডারগার্টেন এর নুসাইবা রহমান আনিসা তার বক্তব্যের মধ্য দিয়ে আন্ধারমানিক রক্ষায় প্লাস্টিক পলিথিন না ফেলার জন্য সকলের সহায়তা চাইলো।বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উপলক্ষ্যে “ আমার দেখা আন্ধারমানিক, আমাদের করনীয়” শীর্ষক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় শিশুরা তাঁদের প্রাণবন্ত উপস্থাপনায় নদীকে বাঁচাতে তাঁদের এমন আকুতি তুলে ধরে।এভাবে আরও বক্তৃতা করল জান্নাতুল মাওয়া, সাওদা শরীফ, রুপায়তা বিনতে আলমগীর, রূপা, ইয়াসিন আরাফাত, মুঞ্জুমা জামান ও নীরব কর্মকার।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নাগরিক সমাজ কলাপাড়া, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যদলয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নাওভাঙা কামিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক শাহ সুজাউদ্দিন, নাজমুস সাকিব কনা, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, পরিবেশ সংগঠক শিক্ষক সাঈদুর রহমান, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সকল অংশগ্রহনকারীকে সনদ প্রদান করা হয়। প্রাণবন্ত এই অনুষ্ঠানে অভিভাবকরা উপস্থিত ছিলেন। ছোট্ট ছোট্ট সোনামুখ শিশুরা পরিবেশ রক্ষায় বড় সমস্যা তুলে অসংখ্য সুপারিশ তুলে ধরল। যা সমাধানে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়। শিশু বক্তারা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে আন্ধারমানিক নদীকে তুলে ধরে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!