শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পটুয়াখালীর জৈনকাঠীতে মা-মেয়েকে পিটিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ

পটুয়াখালীর জৈনকাঠীতে মা-মেয়েকে পিটিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ

পটুয়াখালীঃ

পটুয়াখালীর জৈনকাঠী এলাকার পীরতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মা ও মেয়েকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আহতের পরিবারের অন্যান্য সদস্যরা। থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন মামলা নেয়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মৃত আলী আকবরের স্ত্রী রাবেয়া (৭০) বেগম একমাত্র কন্যা কুলসুম বেগম (৩৫) কে নিয়ে আশ্রিতা হিসেবে
সদর উপজেলার পৌর শহর সংলগ্ন জৈনকাঠী এলাকায় পীরতলা এলাকায় দীর্ঘ বছর ধরে বসবাস করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালী শামীম মাষ্টারের সাথে তাদের এক খন্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। শামীম ক্ষমতাধর হওয়ায় বিধবা রাবেয়ার জমি দখলের পাঁয়তারা করে আসছিলো। গত ৩০ মার্চ বিকেল
চার টার দিকে কোন কারন ছাড়াই শামীম মাষ্টার তার ছেলে রানা (২০) ও রাব্বী (২০) রাবেয়ার মেয়ে কুলসুমের উপর হামলা চালায়। এ সময় তারা কুলসুম ও তার স্বামীকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি সালিশ বৈঠক করে মীমাংসা করে দেবেন বলে রাবেয়ার পরিবারকে আশ্বস্ত করেন এবং থানা পুলিশকে জানাতে বাঁধা দেন।

নির্যাতনের শিকার রাবেয়া জানান, মার খাওয়ার পরেও তিনি স্থানীয় লোকজনের কথা শুনে শালিসের জন্য অপেক্ষা করছিলেন। ১ এপ্রিল বেলা ১১টার দিকে আবার শামীম মাষ্টার তার ছেলেদের নিয়ে হামলা করে। তারা আমার মেয়ে কুলসুম ও আমাকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমরা পটুয়াখালী থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বয়স্ক একজন নারীকে মারধর করার বিষয়ে পুলিশ প্রয়োজনীয়।ব্যবস্থা গ্রহন করবে। কোন প্রভাবশালী মহল অন্যায় করে পার পেয়ে যেতে পারবে না বলে দাবী করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!