কলাপাড়ায় সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত হচ্ছে না; হাঁট-বাজারে মানুষে সয়লাব | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত হচ্ছে না; হাঁট-বাজারে মানুষে সয়লাব

কলাপাড়ায় সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত হচ্ছে না; হাঁট-বাজারে মানুষে সয়লাব

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 
করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দোকানপাট বন্ধের নির্দেশনা কলাপাড়ায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে। কলাপাড়া পৌরশহরে মঙ্গলবার হাটের দিনে লোকজনে ছিল সয়লাব। উপজেলা, পুলিশ প্রশাসনসহ পৌরসভা কর্তৃপক্ষ কাউকে এনিয়ে সরকারের নির্দেশনা পালন করতে দেখা যায়নি। সর্বত্র মানুষ গিজগিজ করছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের সড়কে চলাচলে লোকজনে ছিল ভিড়। ফলে করোনার বিস্তার রোধে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে না। কলাপাড়া পৌরশহরের হাটের দিনে রাস্তাঘাটে পর্যন্ত শত শত দোকানপাট বসেছে। এমনকি বালু, সিমেন্ট, পাইপের দোকান পর্যন্ত খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে। দৃশ্যমান কারও কোন নজরদারি ছিলনা। এমনকি নাচনাপাড়া চৌরাস্তায় প্রতিদিন একটি অবৈধ মাছের বাজার বসে সকাল থেকে তিন/চার ঘন্টা। ভিড় জমে শত শত ক্রেতার। তাও বন্ধ করেনি প্রশাসন। গ্রামের হাঁট-বাজারগুলোতে থাকে অসংখ্য মানুষের ভিড়। স্থানীয়রা জানান, রবিবারে নোমরহাট বাজারে জমজমাট গরুর হাট বসায় এক আওয়ামী লীগ নেতা। সোমবারে লালুয়ার বানাতিবাজারের হাটে ছিল মানুষের উপচেপড়া ভিড়। মঙ্গলবারে খোদ কলাপাড়া পৌরশহরে ভিড় ছিল উপচেপড়া। সোমবার সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরএলাকায় দোকানপাট খোলা রাখায় ভ্রম্যমান আদালত কয়েক দোকানির জরিমানা করেন। এরপরও সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয় সচেতন মানুষ এনিয়ে শঙ্কিত রয়েছেন। তারা করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনা যারা মানছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!