রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী আ’লীগ সভাপতির পরিবারসহ ২৫ জনের নমুনা সংগ্রহ

আমতলী আ’লীগ সভাপতির পরিবারসহ ২৫ জনের নমুনা সংগ্রহ

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম  দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যসহ  সার্বক্ষনিক তার কাছে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিষ্ট রিয়াজ হোসেন ও ইপিআই টেকনোলোজিষ্ট আবুল বাশার এ নমুনা সংগ্রহ করেন।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। ওইদিন উপজেলা প্রশাসন তার বাড়ী লকডাউন করে দেন। শুক্রবার দুপুরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে আসে। শনিবার বেলা ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিষ্ট রিয়াজ হোসেন ও ইপিআই টেকনোলোজিষ্ট আবুল বাশার ওই পরিবারের সকল সদস্যসহ তার সার্বক্ষনিক সংস্পর্শে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করেছেন। ওই নমুনা ঢাকা রোগতত্ত¡  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়া হয়।
প্রায়াত জিএম দেলওয়ার হোসেনের ছোট ছেলে পৌর কাউন্সিলর জিএম মুছা বলেন, পরিবারের সকল সদস্যসহ সার্বক্ষনিক বাবার কাছে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
 হোমকোয়ারেন্টাইনে থাকা আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!