মহিপুরে ওয়ার্ল্ড কনসার্ন ছবি তোলার পর ফিরিয়ে নিলেন ত্রাণ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
মহিপুরে ওয়ার্ল্ড কনসার্ন ছবি তোলার পর ফিরিয়ে নিলেন ত্রাণ

মহিপুরে ওয়ার্ল্ড কনসার্ন ছবি তোলার পর ফিরিয়ে নিলেন ত্রাণ

মনিরুল ইসলামঃ

মহিপুর এর মোয়াজ্জেমপুর ত্রাণ হাতে দিয়ে তা ফিরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ল্ড কনসার্ন এর বিরুদ্ধে।

শনিবার সকাল ১১ টায় মোয়াজ্জেমপুর প্রাথমিক বিদ্যালয় সামনে একটি ট্রাক থেকে নামানো হয় ওয়ার্ল্ড কনসার্ন এর ৫০ ব্যাক ত্রাণ। এ সময় ব্যানার টাঙ্গিয়ে স্থানীয়দের হাতে ত্রাণের ব্যাগ দিয়ে ছবি তোলা হয় । ছবি তোলার পরে তাদেরকে বিকেলে পরিবেশনের কথা বলে পাঠিয়ে দেওয়া হয়। এলাকাবাসী চলে যাওয়ার পর ওয়ার্ল্ড কনসার্ন এর কর্মীরা ত্রাণের বস্তা গুলো বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তড়িঘড়ি করে সরিয়ে ফেলার সময় বারান্দায় কিছু বস্তা দেখতে পায়।

অভিযুক্ত ওয়ার্ল্ড কনসার্ন কর্মী মোমিন বলেন, আমি তিনটি কেন্দ্রের ৮১ জন সদস্যর জন্য ৫০ ব্যাগ ত্রাণসামগ্রী পেয়েছি। চারজন প্রতিবন্ধীসহ সদস্যদের মাঝে বিতরণ করেছি।

৯ নং ওয়ার্ড প্রতিবন্ধীর সভাপতি সাইদুর রহমান সাদ্দাম জানান, শুধুমাত্র একজন প্রতিবন্ধী ত্রাণসামগ্রী পেয়েছে বাকিরা কেউ পায়নি আমি চেয়েছিলাম আমাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে।

আবুল কালাম সহ একাধিক এলাকাবাসীর অভিযোগ সকাল থেকে মোমিন দু তিন জনকে ত্রাণ দিয়েছেন। অবশিষ্ট ত্রাণ তার ঘরেই আছে। এবং এলাকাবাসীদের ডেকে ছবি তুলে পরে দেয়ার কথা বলে রেখে দিয়েছেন।

হাজীপুর ফিল্ড অফিসার উজ্জ্বল জানান, ফরমালিটিজ রক্ষা করার জন্য অফিসারসহ কিছু এলাকাবাসী নিয়ে ছবি করা হয়েছে কিন্তু আমাদের সংগঠনের বাইরে কাউকে ত্রাণ দেয়ার অনুমতি নাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!