আমতলীতে ৯’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ৯’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

আমতলীতে ৯’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

আমতলী প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা পেল বরগুনার আমতলী পৌরসভার ৯’শ পরিবার। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেন। ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন কর্মহীন হতদরিদ্র মানুষ। একই সাথে পৌর মেয়র মতিয়ার রহমানের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে পরিষ্কার পরিছন্ন থাকার জন্য একটি করে সাবান বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়। উপজেলার ৭টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৭ হাজার ২’শ পরিবার এ ত্রাণ সহায়তার অন্তর্ভুক্ত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মিতয়ার রহমান আমতলী পৌরসভার এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেছেন। পৌরসভার ৯’শ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি চাল বিতরন করা হয়। একই সাথে পৌর মেয়র মতিয়ার রহমান ব্যক্তিগত তহবিল থেকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রত্যেক পরিবারকে একটি করে সাবান বিতরন করেন।

ত্রাণ সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে আমতলী পৌরসভার ৯’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা বিতরন করা হয়েছে। একই সাথে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি করে সাবান দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!