মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ ইটভাটার শ্রমিক কোয়ারেন্টাইনে | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ ইটভাটার শ্রমিক কোয়ারেন্টাইনে

মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ ইটভাটার শ্রমিক কোয়ারেন্টাইনে

আমতলী প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ জন ইটভাটার শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে ইউএনও মনিরা পারভীন তাদের আমড়াগাছিয়া কোয়ারেন্টাইনে রেখে দেন।  কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে।
জানাগেছে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি ইটভাটার ১২ জন শ্রমিককে মালিক পক্ষ গত ১০ এপ্রিল ছুটি দেয়। ওই সময় থেকে তারা সিরাজদিখান এলাকায় অবস্থান করছিল। গত মঙ্গলবার তারা একটি ট্রাকে করে বরগুনা আসেন। ট্রাকটি তাদের বরগুনা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এ সময় তারা প্রশাসনের হাতে পড়ে। বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ওই শ্রমিকদের আসার বিষয়টি আমতলীর ইউএনও মনিরা পারভীনকে অবহিত করে। পরে বরগুনা প্রশাসনের সহযোগীতায় শ্রমিকদের আমতলী ফেরিঘাটে নিয়ে আসেন। ওইখান থেকে ইউএনও মনিরা পারভীন ও ওসি শাহ আলম হাওলাদার শ্রমিকদের গ্রহন করে উপজেলা আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া সাইক্লোণ সেল্টারে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রেখে দেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ১২ জন শ্রমিককে উদ্ধার করে কোয়ারেন্টাইনে  রেখে এসেছি। কোয়ারেন্টাইনে থাকা কালিন সময়ে তাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই সময়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!