গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নৌকায় করে দ্বীপচরে খাবার নিয়ে গেলেন ইউএনও | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নৌকায় করে দ্বীপচরে খাবার নিয়ে গেলেন ইউএনও

গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নৌকায় করে দ্বীপচরে খাবার নিয়ে গেলেন ইউএনও

গোফরান পলাশঃ

দুর্গম চরাঞ্চলে এখনও ত্রান পৌঁছেনি বিষয়ক তথ্য
গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপচরে নৌকায় করে খাবার নিয়ে গেলেন ইউএনও।

বুধবার বিকেলে বিচ্ছিন্ন দ্বীপ ‘চরকাশেম’ এলাকায় খাবার সামগ্রী নিয়ে যান রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। সেখানকার শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুস্থদের ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ ও ১ লিটার সোয়াবিন তেল দেয়া হয়।

জানাগেছে, রাঙ্গাবালী উপজেলায়- চরকাশেম, চরনজীর, চরআন্ডা ও কলাগাছিয়া নামের বিচ্ছিন্ন ৪টি দ্বীপচর রয়েছে। যেখানে সড়ক পথে কোন যোগাযোগ নেই।
অনেকের কাছে এই চরগুলোর নাম অজনা। সেখানে যেতে হয় নৌকা অথবা ট্রলারে করে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ওই দ্বীগগুলোর নিম্ন আয়ের মানুষ প্রায় এক মাস যাবৎ কর্মহীন। যারা সকলেই জেলে অথবা দিনমুজুর। লকডাউনে তারা দ্বীপের মধ্যে আটকা পড়েছিল। অনেক পরিবার না খেয়ে অনাহারে ছিল। পরে বিষয়টি স্থানীয়
সংবাদকর্মীরা বিভিন্ন গনমাধ্যমে তুলে ধরেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়লে, তিনি খাদ্য নিয়ে ছুঁটে যান ওই দ্বীপে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীনদের ত্রাণ দেয়ার জন্য রাঙ্গাবালীতে ৯০ মেট্রিক টন চাল বরাদ্ধ হয়েছে। যা সকল ইউনিয়নে জনসংখ্যা হারে জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। হয়তো বরাদ্ধ কম হওয়ার কারণে জনপ্রতিনিধিরা দ্বীপচরে পৌঁছাতে পারেনি। তবে আমি যখন বিষয়টি গনমাধ্যমে দেখেছি তখন আমি নিজেই সেখানে খাবার পৌঁছে দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!