আমতলী পৌরসভার উদ্যোগে ইমামদের আর্থিক সহায়তা প্রদান | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
আমতলী পৌরসভার উদ্যোগে ইমামদের আর্থিক সহায়তা প্রদান

আমতলী পৌরসভার উদ্যোগে ইমামদের আর্থিক সহায়তা প্রদান

আমতলী প্রতিনিধিঃ

আমতলী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার রোধ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরের ৪৪ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা করা হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মনিরা পারভীন। সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সম্পাদক মোঃ নুহু-উল আলম নবিন, কাউন্সিলর হাবিবুর রহমান মীর, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন প্রমুখ। সভায় ৪৪ জন ইমামকে দুই হাজার পাচ’শ টাকা এবং ৪৪ মুয়াজ্জিমকে এক হাজার টাকা প্রদান করা হয়। ওই সভায় ইমাম ও মুয়াজ্জিমদের প্রত্যেককে আরো ৩০ কেজি চাল দেন পৌর মেয়র মতিয়ার রহমান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!