রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার সনিয়াকে সাহায্যের হাত বাড়ান সমাজ সেবিকা সুরাইয়া নাসরিন

কলাপাড়ার সনিয়াকে সাহায্যের হাত বাড়ান সমাজ সেবিকা সুরাইয়া নাসরিন

রাসেল মোল্লাঃ

সনিয়া আক্তার বয়স ২২ বছর কোলে তার ফুটফুটে দুই বছরের কন্যা সন্তান ইসরাত। দর্জি স্বামী ইমরানের অভাবের সংসারেও সুখের কোন কমতি ছিল না। হঠাৎ তাদের ভাগ্যে নেমে আসে চরম দূর্ভোগ, ধরা পরে সনিয়ার দু’টি কিডনী নষ্ট।
তার বেঁচে থাকতে হলে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই বার ডায়ালেসিস করতে হয়। এতে খরচ হয় দশ হাজার টাকা। আর কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে ৭থেকে ৮ লক্ষ টাকা। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে এভার সনিয়ার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রফিকুল আহসান এর সহধর্মিণী কলাপাড়া লেডিস ক্লাবের সাধারন সম্পাদক ও মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সমাজ সেবিকা সুরাইয়া নাসরিন।

সোমবার বিকাল ৫ টায় সুরাইয়া নাসরিন এর এতিমখানা সড়কের বাস ভবনে অসুস্থ সনিয়ার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা ও সনিয়ার স্বামী ইমরান প্রমূখ।

উল্লেখ, সনিয়াকে ঢাকার জাতীয় কিডনী ডিজিজেস ও ইউরোলজী ইনস্টিটিউট’র চিকিৎসক কিডনীরোগ বিশেষজ্ঞ ডা: কাজী শাহনূর আলম পরীক্ষা করে জানান, সনিয়া দীর্ঘ দিন কিডনী রোগে আক্রন্ত তার দু’টি কিডনীই নষ্ট হয়ে গেছে। তাকে বেঁচে থাকতে হলে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই বার ডায়ালেসিস করতে হবে এবং একটি কিডনী প্রতিস্থাপন করলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তিনি আরও জনান, তার মা সাহিদা বেগম মেয়েকে একটি কিডনী দান করতে চান।

তাই সনিয়াকে বাঁচানোর জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তার পরিবার। হৃদয়বান ব্যক্তিরা সাহায্য পাঠাতে পারেন মো. কুদ্দুস প্যাদা বিকাশ ০১৭১৩৬৪৫৭২২ পাসোর্নাল , স্বামী মো. ইমরান ০১৬৮৬৯১০৪৩০ অথবা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!