কলাপাড়ায় পুলিশ ও সংবাদকর্মীদের হস্তক্ষেপে সম্পত্তি বুঝে পেলো সেই হোসনেয়ারা | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা
কলাপাড়ায় পুলিশ ও সংবাদকর্মীদের হস্তক্ষেপে সম্পত্তি বুঝে পেলো সেই হোসনেয়ারা

কলাপাড়ায় পুলিশ ও সংবাদকর্মীদের হস্তক্ষেপে সম্পত্তি বুঝে পেলো সেই হোসনেয়ারা

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া থানার পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীদের সহায়তা ও হস্তক্ষেপে সন্তানের নামে ক্রয়কৃত সম্পত্তির ভোগদখল বুঝে পেলো অসহায় সেই হোসনেয়ারা বেগম। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের নির্দেশে শুক্রবার তার জমি বুঝিয়ে দেয়া হয়। এসময় এ.এস.আই মো. আনোয়ার হোসেন, আইনজীবী এ্যাডভোকেট মো. মোস্তফা সরোয়ার, কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মো. ওমর ফারুক ও স্থানীয় ইউপি সদস্য মো. নিজামসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চড় বালিয়াতলী গ্রামের মোস্তফা খন্দকারের স্ত্রী হোসনেয়ারা বেগম দীর্ঘদিন ধরে সন্তানের নামে ক্রয়কৃত সম্পত্তির ভোগদখল বুঝে পায়নি। তার শশুড় স্থানীয় গ্রামের বাসিন্দা ফজলে খন্দকার ও দেবরদের সাথে পারিবারিক ঝামেলা থাকায় এ সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেও কোন সুরাহা পায়নি হোসনেয়ারা বেগম। পরে কলাপাড়া থানার পুলিশ ও সংবাদকর্মীদের সহায়তায় জমি ফিরে পান তিনি। শুক্রবার বিরোধীয় জমি মাপ-ঝোঁপ করে তার অংশ তাকে বুঝিয়ে দেয়া হয়। দীর্ঘদিন পরে জমি বুঝে পেয়ে হোসনেয়ারা বেগমের মুখে হাসি ফিরে আসে। এতে হোসনেয়ারা বেগম ও গ্রামের লোকজন স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে পুত্রবধূ ও শশুড়ের সাথে বিরোধ চলছিল। বিষয়টি আমরা ফয়সালা দেয়ার জন্য চেষ্টা করেছি। ফয়সালা দিতে পেরে আমরাও খুশি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!