কলাপাড়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রনোদনার চেক হস্তান্তর | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রনোদনার চেক হস্তান্তর

কলাপাড়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রনোদনার চেক হস্তান্তর

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষক-কর্মচারীকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক হস্তান্তর করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সৈকদ মশিউর রহমান শিমু প্রমুখ।
কলাপাড়ায় নয়টি নন এমপিও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে দুই লাখ পয়ষট্রি হাজার টাকা ও ১৮ কর্মচারীকে ২৫’শ টাকা করে ৪৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।
এর আগে সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি কৃষি বিভাগের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রনোদনার “পারিবারিক কৃষির আওতায় সবজির পুষ্টি বাগান” স্থাপনের লক্ষ্যে কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৪৪৮ পরিবারকে নয় ধরনের সবজির বীজ ও প্রতি পরিবারকে ১৯৩৫ টাকা হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!