কলাপাড়ায় মোমবাতি প্রজ্জলন করে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বর্ষপূর্তি উদযাপন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় মোমবাতি প্রজ্জলন করে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বর্ষপূর্তি উদযাপন

কলাপাড়ায় মোমবাতি প্রজ্জলন করে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বর্ষপূর্তি উদযাপন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় মোমবাতি প্রজ্জলন করে জাতীয় শিশু কিশোর সংগঠন, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পৌর মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপজেলা শাখার সভাপতি শুভ্রা চক্রবর্তী কল্যানী, সাধারণ সম্পাদক সজল কর্মকার সহ সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজল কর্মকার জানান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পথ চলা। মহামারী করোনা ভাইরাসের কারণে এবছর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩০ বছর পূতি উৎসব আমরা সংক্ষিপ্ত ভাবে পালন করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শতাধিক মোমবাতি প্রজ্জলন করেছি।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা শাখার সভাপতি শুভ্র চক্রবর্ত্তী কল্যাণী বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী এখন অন্ধকারাচ্ছন্ন এই অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখতে আমাদের এই মোমবাতি প্রজ্জ্বলন করা। একদিকে শোকের মাস অন্যদিকে করোনা ভাইরাস, শোক এবং অন্ধকার কাটিয়ে উঠতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!