আমতলীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় আত্মহত্যা! | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আমতলীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় আত্মহত্যা!

আমতলীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় আত্মহত্যা!

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় বাবা-মায়ের সাথে অভিমার করে ছেলে বেলাল আকন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বেলালকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের দেলোয়ার হোসেন আকনের ছেলে বেলাল আকন গত ৫ বছর ধরে ঢাকায় গার্মেন্টেসে কাজ করে আসছে। গার্মেন্টেসে কর্মরত অবস্থায় ঝালকাঠি জেলার আরেক গার্মেন্টেস কর্মী মিলি আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। বেলাল বাবা-মাকে না জানিয়ে মিলিকে বিয়ে করেন। ঈদুল আজহা উপলক্ষে বেলাল বাড়ীতে আসেন। বেলালের বাবা-মা বিয়ের কথা জেনে ক্ষুব্ধ হন। তারা এ বিয়ে মেনে নিতে নারাজ। এ নিয়ে বেলালের সাথে বাবা-মায়ের কথা কাটাকাটি হয়। এ পর্যায় বেলাল তাদের সাথে অভিমান করে সোমবার রাতে মামা লিটন মুসুল্লীর ঘরের পিছনে রেইন্টি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বেলালকে স্বজনরা না পেয়ে খুঁজতে থাকে। পরে লিটন মুসুল্লীর ঘরের পিছনে রেইন্টি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দিনই ময়না তদন্তের জন্য তার মরদেহ বরগুনা মর্গে প্রেরন করেছে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাবা দেলোয়ার হোসেন আকন কান্নাজনিত কন্ঠে বিলাপ করে বলেন, বেলাল এভাবে অভিমান করে আত্মহত্যা করবে তা আমি বুঝতে পারিনি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বেলালের মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!